ডিসেম্ববরে বড় ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২০ ০৪:৫৯:৩৫

ডিসেম্ববরে বড় ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে

প্রকৃতিতে এখন হেমন্তকাল।কিন্তু এখনই সারাদেশে জেঁকে বসেছে শীত।তবে রাজধানীতে এখনো সেই আঁচ পাওয়া যায়নি।যদিও অন্যসময়ের তুলনায় অনেকটাই কমে গেছে তাপমাত্রা।কিন্তু গ্রামাঞ্চলে ইতোমধ্যে প্রচণ্ড শীত পড়া শুরু হয়েছে।বিশেষ করে রাতের বেলা হাড় কাঁপুনি ঠাণ্ডা।

অন্যদিকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে বড় ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

তারা জানিয়েছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ১ থেকে দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।এদিন সেখানে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো।

ঢাকায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৮ দশমিক ৭, ময়মনসিংহে ১৪ দশমিক ৯, রাজশাহীতে ১৪ দশমিক ৭, সিলেটে ১৬ দশমিক ৭, খুলনায় ১৬ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে এবং এটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে।এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘উত্তরের বাতাস তীব্র না হওয়াতে রাতের বেলা শীত অনুভূত হলেও এখনো দিনের বেলা সূর্যের তাপের কারণে কম অনুভূত হচ্ছে।তবে ডিসেম্বর মাসে শীতের তীব্রতা বাড়বে এবং এক বা একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে তাপমাত্রা কমবে।

প্রজন্মনিউজ২৪/হারুন

এ সম্পর্কিত খবর

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন

পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলা করে পদ হারালেন বিএনপি নেতাসহ ৫ জন

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী  

পলকের হাড় ভাঙা বা সরে যাওয়ার প্রমাণ মেলেনি

সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ মৎস্যমন্ত্রীর  

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় 

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ